মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের সুজাপুর ওল্ড প্ল্যাস্টিক ব্যবসায়ীর সমিতির পক্ষ থেকে এদিন এক আলোচনা সভার আয়োজন করা হয়। কীভাবে এই কাজকে আরও ভালো করে উন্নতমানের পরিষেবা দেওয়া যায় তা ছিল এই আলোচনা সভার মূল আলোচ্য বিষয় ছিল।এদিন এই আলোচনা সভা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পদম সুনম, কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিও কুন্তল বসু সহ ওই সংগঠনের বহু ব্যবসায়ীরা।
অতিরিক্ত জেলা শাসক পদম সুনম জানান ভারতবর্ষের প্ল্যাস্টিক কারবারের একটি প্রমুখ্য জায়গা কালিয়াচকের এই জায়গাটি। এই প্ল্যাস্টিক কারখানার কাজের সঙ্গে প্রায় এক লক্ষ্য মানুষ জড়িত আছেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এখানে প্ল্যাস্টিক আসে। তার মধ্যে নেপাল, ত্রিপুরা, মেঘালয় এছাড়াও আরও অনেক জায়গা থেকে প্ল্যাস্টিকের স্ক্রাবগুলি আসে। তাই যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ব্যবসার উন্নতির জন্য একটি কারখানার ব্যাবস্থা ও তার পরিষেবা কীভাবে উন্নত করা যায় তা নিয়ে এদিন এই আলচনা করা হয়।